২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ও এখন বাবার সঙ্গে'

এডোয়ার্ড কেনেডির মেয়ে কারা কেনেডি ৫১ বছর বয়সে ওয়াশিংটনের একটি স্বাস্থ্যচর্চা কেন্দ্রে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 07:48 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এডোয়ার্ড কেনেডির মেয়ে কারা কেনেডি ৫১ বছর বয়সে ওয়াশিংটনের একটি স্বাস্থ্যচর্চা কেন্দ্রে মারা গেছেন। কারা শুক্রবার মারা যান বলে জানান তার ভাই প্যাট্রিক কেনেডি। প্যাট্রিক রোড আইল্যান্ড থেকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, "ও এখন বাবার সঙ্গে।" এ দুই ভাইবোনের বাবা এডোয়ার্ড কেনেডি মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্তহয়ে ২০০৯ সালের ২৫ অগাস্ট ৭৭ বছর বয়সে মারা যান। কারা ক্যান্সারে ভুগছিলেন। ২০০৩ সালে তার শরীর থেকে একটি বিপদজনক টিউমার অপসারণ করেন চিকিৎসকরা। মার্কিন পত্রিকা ইউএসএ টুডেকে প্যাট্রিক বলেন, তার বোন স্বাস্থ্য পরিচর্যা করতে পছন্দ করতেন। "ও মনে করতো ক্যান্সার চিকিৎসার ফলে ওর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছিল।" এডোয়ার্ড কেনেডির তিন সন্তানের মধ্যে কারা সবার বড় ছিলেন। তিনি ও তার ভাই এডোয়ার্ড কেনেডি জুনিয়র মিলে ১৯৮৮ সালে বাবার নির্বাচনী প্রচারণা চালান। দ্য ন্যাশনাল অর্গানাইজেশন অন ফেটাল অ্যালকোহল সিনড্রোমের ওয়েবসাইটে কারা কেনেডিকে প্রতিষ্ঠানটির উপদেষ্টামণ্ডলীর হিসেবে সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এডোয়ার্ড কেনেডি জুনিয়র বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে একটি পা হারিয়েছিলেন। ১৯৮৮ সালে প্যাট্রিকের শরীর থেকে ক্যান্সার নয় এমন একটি টিউমার অপসারণ করা হয়। ১৯৯০ সালে কারা মাইকেল অ্যালেনকে বিয়ে করেন। তাদের দুসন্তানই (একটি ছেলে ও একটি মেয়ে) এখনো কৈশোর অতিক্রম করেনি। ১৯৬০ সালে এডোয়ার্ড কেনেডি যখন ভাই জন এফ কেনেডির প্রেসিডেন্ট পদের নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন কারার জন্ম হয়। ২০০২ সালে কারার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। কারা সম্পর্কে তার বাবা এডোয়ার্ড কেনেডি তার 'ট্রু কম্পাস' নামের স্মৃতিকথায় ২০০৯ সালে লেখেন, "[ক্যান্সার শনাক্তের] প্রায় সাতবছর আজ আমি লিখছি, স্বাস্থ্যবান ও প্রাণচঞ্চল কারা একজন সক্ষম মা যে ক্রমে ফুটে উঠছে।" এডোয়ার্ডের মৃত্যুর কিছুদিন পর তাকে প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডমে ভূষিত করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কারা তারা বাবার পক্ষে পদকটি গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১৪২ ঘ.