নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পর্যটন নগরী আগ্রায় একটি বেসরকারি হাসপাতালে বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় আগ্রার জয় হাসপাতালের অভ্যর্থনা কক্ষে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ নিহত হয়নি।
এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছে।
আগ্রা পুলিশের মহাপরিদর্শক পি কে তিওয়ারি বলেন, হাতে বানানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো কেউ এর দায় স্বীকার করেনি।
গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের প্রধান ফটকে ব্রিফকেসে লুকানো বোমার বিস্ফোরণে ১৫ জন নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় আগ্রায় আবারো এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন হরকাত-উল জিহাদ (হুজি) ওই হামলার দায় স্বীকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১৫ ঘ.
bdnews24