২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সম্মাননা গ্রহণ করবেন পোলানোস্কি

জুরিখ চলচ্চিত্র উৎসবে দুই বছর আগে পাওয়া আজীবন সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন পোলিশ চলচ্চিত্র পরিচালক রোমান পোলানোস্কি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

প্যারিস, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরিখ চলচ্চিত্র উৎসবে দুই বছর আগে পাওয়া আজীবন সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন পোলিশ চলচ্চিত্র পরিচালক রোমান পোলানোস্কি। ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় উৎসবে ২৭ সেপ্টেম্বর এ পুরস্কার তার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানায়। জুরিখ চলচ্চিত্র উৎসবের পরিচালক কার্ল স্পোয়েরি ও নাদিয়া সিল্ডনেচেট বলেন, এ বছর পুরস্কার গ্রহণের জন্য পোলানোস্কিকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত বোধ করছি। শিশু যৌন নিপীড়নের অভিযোগে সুইজারল্যান্ডে আটক হওয়ায় ২০০৯ সালে পাওয়া ওই সম্মাননা তখন তিনি গ্রহণ করতে পারেন নি। সুইস আদালত তাকে গৃহবন্দির নির্দেশ দেয়। ৭৮ বছর বয়সী পোলানোস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৯৭৭ সালে ১৩ বছরের এক শিশুকে নিপীড়নের অভিযোগ রয়েছে। পোলানোস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণেও নিষেধাজ্ঞা ছিল। কিন্তু চলতি বছরের ১২ জুলাই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ২০০৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) 'দ্য পিয়ানিস্ট' চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেও তা গ্রহণ করার জন্য পোলানোস্কি যুক্তরাষ্ট্রে যান নি। তবে এ বছরের শুরুতে 'দ্য ঘোস্ট রাইটার'র জন্য সেরা পরিচালকের পুরস্কার নিতে ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ডে যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৪২ ঘ.