২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সফরে তুরস্কের প্রধানমন্ত্রী

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছেছেন। ফ্রান্স ও ব্রিটেনের দুই নেতার লিবিয়া সফরের পরদিন তিনি এ সফরে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছেছেন। ফ্রান্স ও ব্রিটেনের দুই নেতার লিবিয়া সফরের পরদিন তিনি এ সফরে গেলেন। এরদোয়ানকে ত্রিপোলিতে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মুস্তফা আব্দুল জলিল। ত্রিপোলির মার্টার্স স্কয়ারে শুক্রবারের নামাজ আদায়ের পর এরদোয়ান লিবিয়ার অন্তর্বর্তী নেতাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন। তুরস্কের প্রভাব বাড়ানোর লক্ষ্যে উত্তর আফ্রিকা সফরের অংশ হিসাবে এ সফর করছেন তিনি। লিবিয়ার লড়াইয়ে ব্রিটেন এবং ফ্রান্সের মতো তুরস্কেরও কিছু অবদান আছে। গাদ্দাফি বাহিনী মিসরাতা শহর অবরুদ্ধ করার পর সেখানকার অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিলো তুরস্কের জাহাজে করে। তুরস্ক স¤প্রতি এনটিসিকে লিবিয়ার জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং তাদেরকে ৩০ কোটি ডলার অর্থ সহায়তাও দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ঘ.