২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দাফনানুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ২০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী লোয়ার দির এলাকায় বৃহস্পতিবার সরকারপন্থি এক পশতুন আদিবাসী নেতার দাফনানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩৫ জনেরও বেশি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

লোয়ার দির, পাকিস্তান, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñপাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী লোয়ার দির এলাকায় বৃহস্পতিবার সরকারপন্থি এক পশতুন আদিবাসী নেতার দাফনানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩৫ জনেরও বেশি আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা সালিম মারওয়াত রয়টার্সকে বলেন, " হামলাটি আত্মঘাতী। নামাজে জানাযার সময় হামলা হয়েছে।" স¤প্রতি পাকিস্তানের তালেবানরা সরকারপন্থি আদিবাসী গোষ্ঠীগুলোর ওপর হামলা বাড়িয়েছে। ওদিকে, মঙ্গলবার স্কুল বাসে হামলার ঘটনার দায় স্বীকার করেছে তালেবান। ওই হামলায় ৫ জন নিহত হয়। বাসে সরকার-পন্থি একটি আদিবাসী গোষ্ঠীর শিশুরা ছিল বলে তাদের দাবি। পাকিস্তানের মার্কিন সমর্থিত সরকার বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠীকে জঙ্গিদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করায় এ ধরনের হামলা বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৩ঘ.