২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির খোঁজে সহায়তার প্রতিশ্রুতি দুই নেতার

লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে খুঁজতে সহায়তা করার প্রতিশ্র"তি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে খুঁজতে সহায়তা করার প্রতিশ্র"তি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। বৃহস্পতিবার লিবিয়া সফরকালে রাজধানী ত্রিপোলিতে এক সাংবাদিক সম্মেলনে ক্যামেরন বলেন, "এ অভিযান এখনো শেষ হয়নি। আমরা গাদ্দাফিকে খুঁজে বের করে তাকে বিচারের মুখে দাঁড় করাতে সহায়তা করবো।" তিনি আরো বলেন, "আমরা সহায়তা করতে প্রস্তুত। তবে আপনারা আমাদের কাছে কি চান তা আগে জানতে হবে।" ক্যামেরনের সঙ্গে লিবিয়া সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও। ত্রিপোলিতে পৌঁছে তারা বীরোচিত সংবর্ধনা পেয়েছেন। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) নেতাদের সঙ্গে ইতোমধ্যেই সাক্ষাৎ করে তাদেরকে সহায়তা করার প্রতিশ্র"তি দিয়েছেন দুই নেতা। গাদ্দাফিসহ মানবতাবিরোধী অপরাধকারী অন্যান্যদের খুঁজতে দেশের বিভিন্ন অঞ্চলে এনটিসি'কে সামরিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন সারকোজি। নাইজারের সঙ্গেও এ বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি। সেখানে গাদ্দাফির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাসহ তার ছেলেরাও আশ্রয় খুঁজেছে। ক্যামেরন তাদের নাগাল পেতে আরো সামরিক ও অন্যান্য সহায়তা করার প্রতিশ্র"তি দেন। তিনি বলেন, "লিবিয়ায় এখনো অনেক জায়গায় গাদ্দাফির নিয়ন্ত্রণ আছে। তিনি এখনো ধরা ছোঁয়ার বাইরে। আর তাই তাকে ধরার অভিযানের ইতি টানতে আমাদের যাকিছু করা দরকার তা করতে হবে।" ওদিকে, লিবিয়া যুদ্ধে সাহসী ভূমিকার জন্য ক্যামেরন এবং সারকোজিকে ধন্যবাদ জানান এনটিসি প্রধান মুস্তফা আব্দুল জলিল। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "তারা আমাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়েছেন। আমরা সেকারণে ফ্রান্স এবং যুক্তরাজ্যকে ধন্যবাদ জানাই।" পাল্টা প্রতিক্রিয়ায় ক্যামেরনও দেশে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লিবিয়ার অর্র্ন্তবতী সরকারের প্রশংসা করেন। তবে তিনি বলেন, নতুন অধ্যায় শুরুর 'সবচেয়ে কঠিন' সময়টি পাড়ি দেওয়া এখনো বাকী। গাদ্দাফির এখন রণে ভঙ্গ দিয়ে তার ভাড়াটে যোদ্ধাদের বিদায় করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ওদিকে, গাদ্দাফি এখনো 'বিপজ্জনক' বলে মন্তব্য করেন সারকোজি। গাদ্দাফি শিবিরকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় লিবিয়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সারকোজি-ক্যামেরন দুজনই। ত্রিপোলি সফরের পর গাদ্দাফি বিরোধী বিদ্রোহের জন্মভূমি বেনগাজি সফরে যাওয়ার কথা রয়েছে দু' নেতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫২ঘ.