২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপকে ফেলে এশিয়ামুখী হচ্ছে মার্কিনিরা

ইউরোপের দিক থেকে মুখ ফিরিয়ে এশিয়ার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। বুধবার প্রকাশিত এক জরিপের ফলে এমনটিই দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের দিক থেকে মুখ ফিরিয়ে এশিয়ার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। বুধবার প্রকাশিত এক জরিপের ফলে এমনটিই দেখা গেছে। জরিপে বেশিরভাগ মার্কিনিই এই প্রথম জাতীয় স্বার্থের ক্ষেত্রে জাপান ও চীন বেশি গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছে। 'দ্য ট্রান্সআটলান্টিক ট্রেন্ডস' শীর্ষক এ জরিপের ফলে দেখা গেছে, ৫১ শতাংশ মার্কিন নাগরিক মনে করে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর চেয়ে এশিয়ার দেশগুলো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে এর বিপরীত ধারণা পোষণ করে মাত্র ৩৮ শতাংশ মার্কিনী। বিশ্লেষকদের ধারণা, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর সঙ্গে নতুন ব্যবসা এবং দূরপ্রাচ্যর দেশগুলো থেকে প্রতিযোগিতার আশঙ্কা থেকেই মার্কিনিরা এশিয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে। আগের জরিপে এর ভিন্ন চিত্র উঠে এসেছিল। ২০০৪ সালের ওই জরিপে ৫৪ শতাংশ মার্কিনি ইউরোপকে যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলো। আর ২৯ শতাংশ মত দিয়েছিল এশিয়ার পক্ষে। চলতি বছর মে ও জুনে নতুন জরিপটি চালানো হয়। এতে মার্কিন ও ব্রিটিশরা আন্তর্জাতিক, অর্থনীতি ও অন্য বিষয়গুলোতে নিজের মত প্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১১ঘ.