২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সফরে সারকোজি-ক্যামেরন

লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ত্রিপোলি পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ত্রিপোলি পৌঁছেছেন। সফরকালে লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) প্রধান মুস্তাফা আবদেল জলিল এবং গাদ্দাফিবিরোধী অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারা। 'নেতারা নিরাপদে থাকবেন' বলে প্রতিশ্র"তি দিয়েছেন এনটিসি'র প্রধান। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ত্রিপোলির পর নেতারা সাবেক বিদ্রোহী এনটিসি'র শক্তিশালী ঘাঁটি বেনগাজি যাবেন এবং সেখানে 'স্বাধীনতা চত্বরে' ভাষণ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩২৪ ঘ.