২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া যুদ্ধে দু'পক্ষই অপরাধ করেছে: অ্যামনেস্টি

লিবিয়ায় ছয়-মাসের গৃহযুদ্ধে দু'পক্ষই মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

লিবিয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñলিবিয়ায় ছয়-মাসের গৃহযুদ্ধে দু'পক্ষই মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে লিবিয়ার অন্তর্র্বতী শাসগোষ্ঠী 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' (এনটিসি) কে যথাযথ একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে আশু পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ১১২ পৃষ্ঠার এ প্রতিবেদনে গাদ্দাফি ও এনটিসি উভয় পক্ষেরই যুদ্ধাপরাধের বিস্তারিত তুলে ধরা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও আঞ্চলিক কর্মসূচি বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ক্লদিও করডোন বলেন, "প্রতিবেদনটিতে গত ছয়মাসের ঘটনাবলী তুলে ধরা হয়েছে। মূলত লিবিয়ার যুদ্ধের সময়টি। আমরা গাদ্দাফি বাহিনীর নিপীড়ন, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধগুলো খতিয়ে দেখেছি। তবে মুয়াম্মার গাদ্দাফি বিরোধী যোদ্ধারাও অপরাধ করেছে।" প্রতিবেদনে বলা হয়, নিরীহ বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি বাহিনীর হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অবাধে ধরপাকড়, বন্দি নির্যাতন এবং ব্যাপকহারে মানুষ গুম করার বিষয়গুলো যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ওদিকে, গাদ্দাফি বিরোধী শিবিরও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তারা গুম, অবাধে আটক, গাদ্দাফি সমর্থকদের হত্যা এবং বিদেশিদের ভুল করে ভাড়াটে সেনা মনে করে যে নির্যতন চালিয়েছে তা মানাবাধিকারের লঙ্ঘন। শুধু ত্রিপোলিতেই অন্তত ১ হাজার মানুষকে আটক করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে অ্যামনেস্টি আরো জানায়, বিষয়টিকে মিলিশিয়াদের হাতে ছেড়ে না দিয়ে লিবিয়ার অন্তর্র্বতী পরিষদকে একটি বিচার পদ্ধতি গড়ে তুলতে হবে। এনটিসি লিবিয়ার বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন অঞ্চলগুলো দখলের সময় নিপীড়ন ঠেকাতে চাপের মুখে আছে লিবিয়ার নতুন শাসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৫ঘ.