২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি বোমা হামলা: ভুয়া দায় স্বীকারকারী গ্রেপ্তার

দিল্লি হাইকোর্টে বোমা হামলার দায় স্বীকার করে একটি জঙ্গি দলের নামে ই-মেইল পাঠানো ব্যক্তিকে গুজরাট থেকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। নাম মনু ওজা (২৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দিল্লি হাইকোর্টে বোমা হামলার দায় স্বীকার করে একটি জঙ্গি দলের নামে ই-মেইল পাঠানো ব্যক্তিকে গুজরাট থেকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। নাম মনু ওজা (২৩)। পেশায় কম্পিউটার অপারেটর মনু ওজা গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে 'ইন্ডিয়ান মুজাহিদিনের' নামে ভুয়া ইমেইল পাঠিয়ে দিল্লি হাইকোর্টে বোমা হামলার দায় স্বীকার করে। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে ওই বোমা হামলায় ১৩ জন নিহত ও ৯১ জন আহত হয়। হামলার একদিন পরই দিল্লি পুলিশের কাছে পাঠানো হয় ওই ভুয়া ই-মেইল। ই-মেইলের প্রেরক হিসেবে বিদেশি এক জঙ্গির নাম ব্যবহার করেন ওঝা। ভারত-ভিত্তিক কোনো সংগঠন এ হামলা চালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম। তবে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্র"প 'হরকাত-উল জিহাদ' ও ভারতীয় 'ইন্ডিয়ান মুজাহিদিন' পৃথকভাবে এ হামলা দায় স্বীকার করে। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ওজা গ্রেপ্তারের মাধ্যমে মুজাহিদিনের দাবি ভুয়া প্রমাণিত হতে পারে। বোমা হামলার ঘটনায় হরকাত-উল জিহাদের ই-মেইলের সূত্র ধরে কাশ্মির থেকে সন্দেভাজন তিনজনকে আটক করা হয়। এছাড়া উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৭২০ঘ.