২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক প্রভাব বাড়াতে সফর করছেন তুর্কি প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে মিশর সফরের মাধ্যমে উত্তর আফ্রিকা সফর শুরু করেছেন তুর্কি প্রধানমন্ত্রী তাইপ এর্দোগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

কায়রো, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আঞ্চলিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে মিশর সফরের মাধ্যমে উত্তর আফ্রিকা সফর শুরু করেছেন তুর্কি প্রধানমন্ত্রী তাইপ এর্দোগান। আল জাজিরা জানায়, সোমবার মিসরের অন্তর্বর্তী মন্ত্রী পরিষদের প্রধান ইসাম শারাফ ও বেশ কয়েক হাজার শুভাকাক্সক্ষী তুর্কি প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানায়। দুই দেশের নেতারা কায়রো বিমানবন্দর থেকে বের হলে উল্লসিত জনতা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে। মিশরের সা¤প্রতিক গণঅভ্যুত্থানে সাহায্যকারী ও বন্ধু হিসেবে ভূমিকা পালনকারী এর্দোগানকে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে। এ সফরে আরব লিগে ভাষণ দেবেন এর্দোগান। এছাড়া তিনি মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদের সঙ্গে আলোচনা করবেন। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকবিরোধী বিক্ষোভের কর্মী মোহাম্মেদ বাদেল বলেন, "এ সফর গুরুত্বপূর্ণ।" তিনি আরো বলেন, "আমাদের তুরস্কের সঙ্গে সম্পর্ক রক্ষা করা উচিত। একইসঙ্গে যেসব দেশ আরব বিশ্বকে সহায়তা করতে চায় এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে আরব বিশ্বকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে আগ্রহী তাদের সবার সঙ্গেই সম্পর্ক রক্ষা করা দরকার।" এ সফরে এর্দোগান লিবিয়া ও তিউনেসিয়াতেও যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০০ ঘ.