লন্ডন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ বিশ্বে মার্কিনিরাই সবচেয়ে সহনশীল জাতি। তবে এক্ষেত্রে তাদের সাথে ভাগ বসিয়েছে বেলজিয়ানরা।
স¤প্রতি এক জনমত জরিপ থেকে এ ফলাফল পাওয়া গেছে।
আন্তর্জাতিকভাবে পরিচালিত ওই জরিপে, বেলজিয়ানদের সঙ্গে যৌথভাবে 'সহনশীল জাতি' তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'বাদো ডটকম' এ জরিপ চালিয়েছে। ওই যোগাযোগ মাধ্যমটি বিশ্বের প্রায় ১৫টি দেশের ৩০ হাজার মানুষকে সবচেয়ে 'সহনশীল জাতি' নির্বাচন করতে বলা হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, ইউরোপীয়দের মধ্যে সবচেয়ে সহনশীল হচ্ছে স্পেনীয়রা। আর লাতিনদের মধ্যে ব্রাজিলীয়রা।
বাদো'র বিপণন পরিচালক লোইড প্রাইস বলেন, "আমরা গণমাধ্যমে মার্কিনবিরোধিতা সম্পর্কে অনেক কিছু শুনে থাকি। তবে বিশ্বজুড়ে কত মানুষ মার্কিনিদের সহনশীল প্রকৃতির মানুষ ভাবে সে বিষয়টি ভুলে যাই।"
প্রাইস আরো জানান, মার্কিনিদের বারাক ওবামার মতো ঠাণ্ডা প্রকৃতির নেতা, জে-জেড ও স্পুড ডগের মতো র্যাপার এবং অ্যাপলের স্টিভ জবসের মতো প্রযুক্তিবিদ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১০ ঘ.
bdnews24