২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কর্মসংস্থান পরিকল্পনা ওবামার

নতুন কর্মসংস্থান সৃষ্টি ও কর কমাতে প্রস্তাবিত 'আমেরিকান জবস অ্যাক্ট' প্রকাশ করেছেন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন কর্মসংস্থান সৃষ্টি ও কর কমাতে প্রস্তাবিত 'আমেরিকান জবস অ্যাক্ট' প্রকাশ করেছেন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৪৫০ বিলিয়ন ডলারের উচ্চাভিলাষী এই প্রস্তাব দ্রুত পাস করার জন্য আইনপ্রণেতাদের প্রতি তিনি আহ্বানও জানিয়েছেন বলে বিবিসি জানায়। বৃহস্পতিবার কংগ্রেসের এক অধিবেশনে ওবামা এই আহ্বান জানান। কংগ্রেস অধিবেশনে দেওয়া ভাষণে ওবামা বলেন, "আমি এই পরিকল্পনা কংগ্রেসে পাঠাচ্ছি। আপনাদের উচিত এটি পাস করানো। "এ আইনের উদ্দেশ্য খুব সাধারণ- আরো বেশি সংখ্যক মানুষকে কাজ দেওয়া ও যারা কাজ করছে তাদের পকেটে আরো বেশি করে অর্থ দেওয়া। এ আইনের মাধ্যমে নির্মাণ শ্রমিক, শিক্ষক ও দীর্ঘদিন ধরে বেকার থাকা ব্যক্তিদের জন্য আরো কাজের সৃষ্টি হবে।" মার্কিন প্রেসিডেন্ট বলেন, "নতুন শ্রমিক ভাড়া করে এমন কোম্পানিগুলোর কর কমাবে এটি। একইসঙ্গে আমেরিকায় কাজ করা প্রতিটি ব্যক্তি ও প্রতিটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর অর্ধেক কমাবে।" ওবামা জানান, তার এ প্রস্তাব যুক্তরাষ্ট্রে 'বিশ্বমানের পরিবহন ব্যবস্থা'র উন্নয়ন ও কমপক্ষে ৩৫ হাজার বিদ্যালয়ের সংস্কার ও আধুনিকায়নে সহায়তা করবে। আগামী সপ্তাহে কংগ্রেসে বিলটি উপস্থাপনের আশা করছেন তিনি। এদিকে কয়েকজন রিপাবলিকান ওবামার এ বিলকে পুনর্র্নিবাচন পরিকল্পনা বলে সমালোচনা করেছেন। অনেকের মতে, তার ভাষণে বিল সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বর্তমানে ৯.১ শতাংশে দাঁড়িয়েছে। আর এটি ২০১২ সালের নির্বাচনকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫২৫ ঘ.