২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩৬

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে একটি আইস হকি দলের সদস্যসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

মস্কো, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে একটি আইস হকি দলের সদস্যসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটির আরোহীদের মধ্যে জার্মানি, সুইডেন, স্লোভাকিয়া ও রাশিয়ার খেলোয়াড় ছিলো। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর ২৫০ কিলোমিটার উত্তরপূর্বের শহর ইয়ারোস্লাভির একটি বিমানবন্দর থেকে 'ইয়াক-৪২' মডেলের এ বিমানটি বেলারুশের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ৪৫ জনের মধ্যে ৪৩ জনই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা বলছেন, দুইজন বেঁচে গেছেন। তবে রাশিয়ার বিমান চলাচল সংস্থা রোসাভিতসিয়ার এক কর্মকর্তা বলেন, ওই বিমানে থাকা ৩৭ জনের মধ্যে ৩৬ জনই নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, আন্তঃমহাদেশীয় হকি লীগে (কেএইচএল) অংশ নিতে ইয়ারোস্লাভি-লোকোমোটিভের হকি দলের সদস্যদের নিয়ে বিমানটি বেলারুসের রাজধানী মিনস্কের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। ওই দলে জার্মানি, সুইডেন, স্লোভাকিয়া ও রাশিয়ার খেলোয়াড় ছিলো। তবে নিহতদের মধ্যে কতোজন হকি খেলোয়াড় রয়েছেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেন, উড্ডয়নের পরপরই বিমানটি ভূপাতিত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর নয় তলা ভবন সমান উঁচুতে আগুনের শিখা দেখা যায়। বিমান বিধ্বস্ত হওয়ার পর রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন পরিবহনমন্ত্রী ইগোর লেভিটিনকে ওই এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২১২৫ ঘ.