২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়াবতীকে ক্ষমা চাইতে বললেন অ্যাসাঞ্জ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত বলে মায়াবতীর মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এ কথা বলেন তিনি। ক্ষমা চাইতে ব্যর্থ হলে তাকে আনতে ব্রিটেনে বিমান পাঠাতে বলেছেন অ্যাসাঞ্জ। বিনিময়ে তিনি মায়াবতীর জন্য ব্রিটেনের সবচেয়ে সুন্দর পাদুকা আনবেন। এক বিবৃতিতে অ্যাস্যাঞ্জ বলেন, "আমাকে নিতে ইংল্যান্ডে ব্যক্তিগত বিমান পাঠানোর জন্য তাকে স্বাগত জানাবো। এখানে আমি গত ২৭২ দিন ধরে ইচ্ছার বিরুদ্ধে গৃহবন্দি হয়ে আছি। ভারত- যে দেশকে আমি ভালোবাসি সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে পেরে খুশী হবো।" স¤প্রতি উইকিলিকসে প্রকাশ করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তায় বলা হয়, মুম্বাইয়ে ব্যক্তিগত বিমান পাঠিয়ে পচ্ছন্দের স্যান্ডেল আনান মায়াবতী। ওই বার্তা প্রকাশের পর মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে মায়াবতী বলেন, অ্যাস্যাঞ্জ হয় মানসিক রোগী অথবা রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ব্যবহার করছে। "তিনি পাগল হয়ে গেছেন। তার চিকিৎসার কোনো জায়গা না থাকলে তাকে আগ্রায় আসতে দিন। আমরা তার জন্য মানসিক হাসপাতালে জায়গা করে দেবো।" ২০০৭ সালে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবর্তী মুখ্যমন্ত্রী পুনর্র্নিবাচিত হওয়ার পরপর সে বছর মে মাসে মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো বেশ কয়েকটি তারবার্তায় দলিতদের নেতা মায়াবতীর মূল্যায়ন তুলে ধরা হয়। একটি বার্তায় বলা হয়, মায়াবতীর নতুন স্যান্ডেলের দরকার হলে তার পচ্ছন্দের ব্র্যান্ডের আনতে তার ব্যক্তিগত বিমান মুম্বাইয়ে উড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০২৪ ঘ.