প্যারিস, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্তানকে অন্তরালেই রাখতে চান ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্র"নি (৪৩)।
ফরাসি টেলিভিশন টিএফ ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি জানান, তাদের সন্তানের কোনো ছবি তিনি জনসম্মুখে প্রচারের অনুমতি দেবেন না।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও সাবেক সুপার মডেল কার্লা ব্র"নির প্রথম সন্তান এ বছরের নভেম্বরে জন্ম নেবে বলে ধারণা করা হচ্ছে।
সেইসঙ্গে তাদের অনাগত সন্তান ছেলে না মেয়ে সে বিষয়টি না জানলেও তার প্রধান লক্ষ্য হচ্ছে এ নবজাতককে চটকদার প্রচারণা থেকে রক্ষা করা।
তিনি বলেন, "শিশু প্রদর্শনের জন্য নয়।"
সাবেক সুপার মডেল, গায়িকা ও গীতিকার ব্র"নি বলেন, "আমি গণমাধ্যমের আগ্রহ বুঝতে পারছি। তবে শিশুদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আমি এ নবজাতককে প্রচারণা থেকে রক্ষা করতে সব কিছু করবো এবং তা কঠোরভাবে করবো। আমি কখনোই এ নবজাতকের ছবি দেখাবো না এবং জনসম্মুখে প্রকাশ করবো না।"
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদপ্রার্থী সারকোজি তার পারিবারকেন্দ্রিক ভাবমূর্তি রক্ষার জন্য সাময়িকীর ঝকঝকে পাতায় এ নবজাতককে ব্যবহার করতে যে অনিচ্ছুক, ব্র"নির কথা সে বিষয়ের দিকেই ইঙ্গিত করছে।
চলতি বছরের গ্রীষ্মে এক সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা ব্র"নিসহ বিশ্রামের ছবি প্রকাশ হওয়ার পর সারকোজির নিুমুখী জনপ্রিয়তা কিছুটা বেড়েছে।
এ ছবি প্রকাশের পর আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ও যৌন নিপীড়ন মামলায় টালমাটাল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের চেয়ে তার জনপ্রিয়তা বেড়ে গেছে।
আসছে নভেম্বরের প্রথম দিকেই সারকোজির দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। কাছাকাছি সময়েই ব্র"নি সন্তানের জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে।
তবে এরপরও প্রথম সন্তান জন্মের সময় তারা একসঙ্গেই থাকবেন বলে জানান ব্র"নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৭ ঘ.
bdnews24