২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন পীড়নের অভিযোগ

যৌন পীড়নের অভিযোগ ওঠায় হাইতিতে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উরুগুয়ের পাঁচ শান্তিরক্ষীকে দেশে ফেরার আদেশ দিয়েছে উরুগুয়ের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন পীড়নের অভিযোগ ওঠায় হাইতিতে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উরুগুয়ের পাঁচ শান্তিরক্ষীকে দেশে ফেরার আদেশ দিয়েছে উরুগুয়ের সরকার। ইন্টারনেটে পাওয়া এক ভিডিওক্লিপের সূত্র ধরে উরুগুয়ে এ পদক্ষেপ নেয়। বিবিসি জানিয়েছে, সংক্ষিপ্ত ওই ভিডিও ক্লিপে দক্ষিণ হাইতির জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে কয়েকজন ইউনিফর্ম পরিহিত শান্তিরক্ষীকে এক কিশোরকে বিছানায় ধরে রেখে হাসাহাসি করতে দেখা যায়, যা যৌন নিপীড়নের পর্যায়ে পড়ে। এ ঘটনায় হাইতিতে মোতায়েন উরুগুয়ের নৌ-কন্টিনজেন্টের প্রধানকেও তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উরুগুয়ের সামরিক বাহিনী জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে 'কঠিন ও দৃষ্টান্তমূলক' ব্যবস্থা গ্রহণ করবে তারা, আর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। হাইতির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ আমেরিকান দেশ উরুগুয়ের ১২শ' সেনা সদস্য মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪১ ঘ.