২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ঘূর্ণিঝড়ে নিহত ১৭

ঘূর্ণিঝড় তালাসের আঘাতে জাপানে অন্তত ১৭ জন নিহত ও ৫০ জনের বেশি নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

টোকিও, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ঘূর্ণিঝড় তালাসের আঘাতে জাপানে অন্তত ১৭ জন নিহত ও ৫০ জনের বেশি নিখোঁজ হয়েছে। শনিবার ভারী বৃষ্টিপাত ও প্রবল হাওয়া নিয়ে ঝড়টি পশ্চিমাঞ্চলে আঘাত হানে। ওই অঞ্চলের শিকোকু দ্বীপের ওপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার সময় ঘণ্টায় ১০৮ কিলোমিটার বেগে বাতাস বইছিলো বলে জাপানের সরকারি স¤প্রচার মাধ্যম এনএইচকে জানায়। ঝড়ে পশ্চিমাঞ্চলীয় নারা ও ওয়াকাইয়ামা এলাকায়ও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বন্যার সৃষ্টি হয়ে অনেক ঘর-বাড়ি পানিতে ভেসে গেছে এবং ভূমিধস হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার বিকালে পশ্চিম উপকূল দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিক হয়ে জাপান সাগরের দিকে বয়ে যাচ্ছে। ঝড়ে শিল্প-কারখানার তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন জানিয়েছে, গত মার্চের সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা ডাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এ ঝড়ের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত। জাপানের বার্তা সংস্থা কিয়োডো'র এক খবরে বলা হয়েছে, ঝড়ের কারণে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮৪৮ ঘ.