২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় গণতন্ত্রের প্রতিশ্রুতি এনটিসি'র

লিবিয়ায় নতুন করে গণতন্ত্র ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী পরিষদের নেতারা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ায় নতুন করে গণতন্ত্র ও সুশাসনের প্রতিশ্র"তি দিয়েছেন বিদ্রোহী পরিষদের নেতারা। প্যারিস সম্মেলনে বিশ্বের শক্তিধর দেশগুলো লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির ১৫ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে বিদ্রোহী পরিষদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরদিন এ প্রতিশ্র"তি দিলো ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)। এ সম্পদ কিভাবে ব্যয় করা হবে তা নিয়ে পরিকল্পনা করছেন এনটিসি কর্মকর্তারা। প্রাথমিকভাবে লিবিয়া পুনর্গঠনের যে পরিকল্পনা তারা করেছেন তা তারা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন অর্থদাতাদের। লন্ডনে এনটিসি'র প্রতিনিধি গুমা আল গামাতি বিবিসিকে বলেন, এক মানুষের ৪২ বছরের শাসন এবং ছয়মাসের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কাজে শুরু করতে গাদ্দাফিকে খুঁজে বের করা কিংবা তার সর্বশেষ ঘাঁটির পতনের জন্য অপেক্ষা করে বসে থাকা উচিত না। তিনি বলেন, "ত্রিপোলি পরিস্থিতি স্থিতিশীল এবং নিরাপদ থাকলে লিবীয়রা ক্ষমতা হস্তান্তর, স্থিতিশীলতা অক্ষুন্ন রাখাসহ নতুন রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যেতে পারে।" গণতন্ত্রের রোডম্যাপে প্রতিশ্র"তিবদ্ধ থাকার অঙ্গীকার করেন গামাতি। এ রোডম্যাপে ৮ মাসের মধ্যে একটি খসড়া সংবিধান রচনা করাসহ একটি গণভোট অনুষ্ঠান এবং ২০১৩ সালে পূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি রয়েছে। তিনি বলেন, প্রায় ২০ মাস শেষে লিবিয়ার জনগণ দেশ নেতৃত্বের জন্য তাদের কাঙ্খিত নেতা নির্বাচন করবে। ওদিকে, বেনগাজিতে আরেক এনটিসি কর্মকর্তা বলেন, পশ্চিমারা গাদ্দাফির সম্পদ মুক্ত করেছে। এখন লিবিয়ার জনগণের সামনে এনটিসি কে প্রমাণ করতে হবে যে তারা শাসন পরিচালনায় সক্ষম। "আগে আমরা কোনো কিছু ভুল হলেই তহবিল নেই বলে অজুহাত দিতে পারতাম। কিন্তু এখন সে অজুহাত দেওয়ার সুযোগ নেই," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৫ ঘ.