ওয়াশিংটন, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কর্মসংস্থানের নতুন প্রস্তাব নিয়ে ৮ সেপ্টেম্বর কংগ্রেসে ভাষণ দেবেন।
৭ সেপ্টেম্বরে এ ভাষণ দেওয়ার কথা থাকলেও হাউজ স্পিকার জন বোয়েনারের অনুরোধে ওবামা ভাষণ একদিন পিছালেন।
দেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে ওবামা ৭ সেপ্টেম্বরেই কংগ্রেসে ভাষণ দিতে চাইছিলেন। কিন্তু ওইদিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নির্বাচনী বিতর্ক থাকায় তারা এর বিরুদ্ধে ঘোর আপত্তি তোলে।
শেষ পর্যন্ত রিপাবলিকানদের চাপে তারিখ বদলাতে হলো ওবামাকে।
যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখনো শতকরা ৯ ভাগের উপরে। এ পরিসংখ্যান ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৫ঘ.
bdnews24