২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনশনের পর বাড়ি ফিরলেন হাজারে

ভারতে দুর্নীতির বিরুদ্ধে ১২ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়া আনা হাজারে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে দুর্নীতির বিরুদ্ধে ১২ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়া আনা হাজারে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। বিবিসি জানায়, দিল্লির গার্গন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাজারে মহারাষ্ট্রে নিজ গ্রাম রালেজান সিদ্ধিতে ফিরে গেছেন। তাকে স্বাগত জানাতে জড়ো হয় শ শ মানুষ। মিষ্টি বিলি করে তার সমর্থকরা। দুর্নীতির বিরূদ্ধে আন্দোলন করে ইতোমধ্যেই ভারতের জাতীয় বীরে পরিণত হয়েছেন হাজারে। লাখ লাখ শহুরে মধ্যবিত্ত তার আন্দোলনে সমর্থন দিয়েছে। দুর্নীতি রোধে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ হয়ে তাকে সমর্থন দেয়। সরকার হাজারের দাবি মেনে নেওয়ার পর তিনি অনশন ভাঙেন। প্রায় দু'সপ্তাহের অনশনে ৭ কেজি ওজন কমে দুর্বল হয়ে পড়েছিলেন হাজারে। গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার উন্নতি হলে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাজারের মুখপাত্র ভিভা কুমার এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, হাজারে এখন বেশ ভালো। তিনি আবার স্বাভাবিক খাবার খেতে পারছেন। এর আগে হাসপাতালের ডাক্তারা জানায়, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন অনেকটা স্বাভাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৩ঘ.