২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতায় গাদ্দাফির যুদ্ধাপরাধ মাত্রা ছাড়িয়েছে

লিবিয়ার তৃতীয় বৃহত্তম শহর মিসরাতায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলাকালে নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনীর যুদ্ধাপরাধ মাত্রা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

শিকাগো, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার তৃতীয় বৃহত্তম শহর মিসরাতায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলাকালে নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনীর যুদ্ধাপরাধ মাত্রা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা এক প্রতিবেদনে একথা জানিয়েছে। মানবাধিকার সংস্থা 'ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস' "উইটনেস টু ওয়ার ক্রাইমস: এভিডেন্স ফ্রম মিসরাতা' শীর্ষক এ প্রতিবেদন রচনা করেছে। জুন মাসে মিসরাতার অধিবাসীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। খুন, নির্যাতন, ধর্ষণসহ জোর করে কারাবন্দী করা এবং নিঁখোজ হয়ে যাওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে এতে। সংস্থাটি জানিয়েছে, লিবিয়ার ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল অবশ্যই এ ধরনের অপরাধে জড়িতদের আদালতে দাঁড় করাবে। 'ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস' এর উপ-পরিচালক রিচার্ড সলোম বলেন, "মিসরাতা থেকে আমরা মানবাধিকারের অপব্যবহারের যে প্রমাণ পেয়েছি তার কয়েকটি মারাত্মক যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। গত ফেব্র"য়ারিতে গাদ্দাফির ৪২ বছরের শাসনাবসানের জন্য শুরু হওয়া গণআন্দোলন লিবিয়ায় গৃহযুদ্ধে রূপ নেয়। মার্চে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় ন্যাটো সেনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১০০৬ঘ.