২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে ঈদ উদযাপন

বিশ্বজুড়ে ঈদের আমেজ। এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল ফিতর উদযাপন করছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে ঈদের আমেজ। এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল ফিতর উদযাপন করছে মানুষ। ইরাক, মিশর, লিবিয়া, সৌদি আরব, গাজাসহ থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনজুড়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে শান্তি ও পরিবর্তনের জন্য দোয়া করেছে। থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ নারাথিওয়াত প্রদেশেও ঈদের নামাজে সামিল হয় মুসল্লিরা। শান্তির জন্য দোয়া করে তারা। ফিলিপাইনে সকালের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় রাজধানী ম্যানিলার একটি পার্কে। গোটা বিশ্বে শান্তির জন্য দোয়া করে মুসল্লিরা। ঈদের জামাতের পর ইমাম বলেন, "এই ঈদুল ফিতরে আমার সবচেয়ে মূল্যবান চাওয়া শান্তি। আর তা শুধু ফিলিপাইনের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য।" মালয়েশিয়ায় ঈদের নামাজের পর পরিবারের সদস্য ও বন্ধুবন্ধবদের সঙ্গে কুশল বিনিময় করেছে লোকজন। মিশরে ফেব্র"য়ারির গণআন্দোলনে বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ারে সমবেত হয়ে ঈদ উদাপন করেছে জনতা। নামাজের পর মিশরের পতাকা উড়িয়ে, হৈ হুল্লোড় করে মুবারকের দুঃশাসনমুক্ত দেশে ঈদ উদযাপনের আনন্দ প্রকাশ করে তারা। ওদিকে, ইরাকে ঈদের একদিন আগেই বাগদাদে মসজিদে বোমা হামলার ক্ষত নিয়ে মুসল্লিরা নামাজ আদায় করে। দোয়া করে হামলায় হারানো প্রিয়জনদের জন্য। মসজিদের ইমাম বলেন, "ইরাকের জনগণের ঐক্য যারা ক্ষুন্ন করছে এই ঈদের দিনে তাদেরকে এ কথাই বলতে চাই যে, আমরা সবাই সহিষ্ণুতা বজায় রেখে মিলেমিশে এক হয়েই বাস করি। আমরা এক আল্লাহরই সৃষ্টি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ ঘ.