২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মসজিদে হামলা, নিহত ২৪

ইরাকের রাজধানী বাগদাদের সুন্নি স¤প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরাকের এক জন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

বাগদাদ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের সুন্নি স¤প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরাকের এক জন পার্লামেন্ট সদস্যও রয়েছেন। রোববার মাগরিবের নামাজের পরপরই উম আল-কুরা মসজিদের প্রধান কক্ষে আত্মঘাতী এ হামলা চালানো হয়। ভিক্ষুকের ছদ্মবেশে আগত এক ব্যক্তি এ বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পশ্চিম বাগদাদের গাজালিয়া এলাকায় অবস্থিত উম আল-কুরা মসজিদটি ইরাকের সুন্নি স¤প্রদায়ের মিলন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বাগদাদের শীর্ষ সুন্নি নেতারা প্রায়ই নামাজ পড়ে থাকেন। ঘটনার সময় মসজিদে থাকা আহমদ আব্দুল রাজাক বলেন, "আহত হওয়ার ভান করে হামলাকারী মসজিদের প্রবেশ করে। এরপর সে মসজিদের প্রধান নামাজ ঘরে ঢুকে পড়ে। আমারা তাকে সন্দেহ করতে শুরু করেছিলাম। কিন্তু জামাত শেষ হওয়া মাত্রই সে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।" ইরাকের সশস্ত্র কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি । তবে হামলায় হতাহতের সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। বাগদাদের ইয়ারমুক হাসপাতালের এক মুখপাত্র জানান, হাসপাতালে কমপক্ষে ২৪টি মৃতদেহ আনা হয়েছে। তবে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করেছে, নিহতের সংখ্যা ২৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এমআই/১৪৪৫ ঘ.