ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের রিও ডি জেনেইরোয় এক ট্রাম দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
ট্রামটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে একটি ল্যাম্পপোস্টের সাথে প্রচণ্ড জোড়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ঠিক দু'মাস আগেই ফ্রান্সের এক পর্যটক রিও ডি জেনেইরোয় একটি ট্রাম থেকে পড়ে গিয়ে মারা যান।
রিও ডি জেনেইরোর ট্রাম পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কারণ ট্রামে ভ্রমণের মধ্যদিয়ে শহরটির নৈসর্গিক দৃশ্যাবলী দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় ট্রামচালক ৫৭ বছর বয়সী নেলসন কোরেয়া সিলভাও নিহত হয়েছেন। নিহত বাকি চারজনের মধ্যে তিনজনই নারী। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয় নি।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২০ ঘ.
bdnews24