২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৭ জনের মৃত্যু

ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী একটি ফেরি ডুবে ইন্দোনেশিয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

জাকার্তা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী একটি ফেরি ডুবে ইন্দোনেশিয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে শনিবার উইন্দু কার্সা নামের ফেরিটি সুলাওয়েসি দ্বীপের দক্ষিণপূর্ব বাজোয়ি থেকে কোলাকা যাচ্ছিল। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল সাগর থেকে কমপক্ষে ৯৫জন যাত্রীকে উদ্ধার করে, ৫জন যাত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র বামব্যাঙ ইরভান। তবে ফেরিটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা কেউ জানাতে পারেনি। ফেরিটির অধিকাংশ যাত্রী রমজানের পর প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিল। কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি অন্যতম প্রধান বাহন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৬১০ ঘ.