২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ অগাস্ট 'নারীর সমঅধিকার দিবস' ঘোষণা ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার এক ঘোষণাপত্রের মাধ্যমে ২৬ অগাস্টকে "নারীর সমঅধিকার দিবস" হিসেবে ঘোষণা করেছেন। নারীর ভোটাধিকার প্রয়োগে সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্তির ৯১ তম বার্ষিকীতে দিনটিকে এ মর্যাদা দেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ওয়াশিংটন, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার এক ঘোষণাপত্রের মাধ্যমে ২৬ অগাস্টকে "নারীর সমঅধিকার দিবস" হিসেবে ঘোষণা করেছেন। নারীর ভোটাধিকার প্রয়োগে সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্তির ৯১ তম বার্ষিকীতে দিনটিকে এ মর্যাদা দেওয়া হলো। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত ওই ঘোষণাপত্রে ওবামা বলেছেন, "আমি যুক্তরাষ্ট্রের জনগণকে নারীর অর্জনকে উদযাপন এবং এ দেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠার জন্য নিজেদের আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বান জানাচ্ছি।" যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী হিলডা সোলিস এক বিবৃতিতে বলেছেন, সুসান বি. অ্যান্থনি ও এলিস পলের পথ ধরে নারীরা এখন সমঅধিকারের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সোলিসের তথ্যানুযায়ী, বর্তমানে ৪ জন রাষ্ট্রীয় আইনজীবীর মধ্যে ১ জন নারী, ১৭ জন সিনেট সদস্য, ৩ জন সুপ্রিম কোর্টের বিচারপতি, সশস্ত্র বাহিনীতে ৭৪ জন জেনারেল এবং ওবামা প্রশাসনে ৭ জন ক্যাবিনেট পর্যায়ে নারী কর্মকর্তা রয়েছেন। ঘোষণাপত্রে ওবামা বলেছেন, "নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাইলফলকের ৯১তম বার্ষিকীতে আমরা যুক্তরাষ্ট্রের সমতানীতিকে ধরে রেখে আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪০৪ ঘ.