২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে উড়লো লিবীয় বিদ্রোহীদের পতাকা

ত্রিপোলিতে বিদ্রোহীরা অবস্থান সুসংহত করতে থাকায় বিশ্বজুড়ে লিবিয়ার দূতাবাসগুলো ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের পতাকা উড়িয়ে একাত্মতা প্রকাশ করেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলিতে বিদ্রোহীরা অবস্থান সুসংহত করতে থাকায় বিশ্বজুড়ে লিবিয়ার দূতাবাসগুলো ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের পতাকা উড়িয়ে একাত্মতা প্রকাশ করেছে। টোকিওতে লিবিয়ার দূতাবাস বুধবার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) পতাকা উড়ায়। লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি। কাতার এবং মেক্সিকোর দূতাবাসেও ওড়ানো হয় লিবিয়ার বিদ্রোহী পরিষদের পতাকা। কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবির আল থানি বলেন, এক লড়াই শেষ। কিন্তু পরবর্তী আরেক লড়াই শুরু। এটিও আগেরটির মতোই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দোহায় মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে আরব লীগের মহাসচিব এনটিসি কে স্বীকৃতি দেওয়ার আরব দেশগুলোর পদক্ষেপকে স্বাগত জানান। ওদিকে, চীন এখনো লিবিয়ার বিদ্রোহীদের আনুষ্ঠানিভাবে স্বীকৃতি না দিলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে লিবিয়ার সমস্যা সমাধানে টিএনসি'র গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে স্থিতিশীলভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। এতে লিবিয়ার নেতা গাদ্দাফির বিপক্ষে চীনের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৯ ঘ.