ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বিদ্রোহীদের অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের (টিএনসি) অন্যতম প্রধান নেতা মাহমুদ জিব্রিল দেশ পুনর্গঠনে লিবিয়াবাসীদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কাতারে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান রাখেন বলে আল জাজিরা জানায়।
তিনি বলেন, "লিবিয়াবাসীদের ক্ষত সারিয়ে তুলতে শহর-গ্রাম নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হতে হবে।"
"গাদ্দাফির শাসন অবসান ও নির্বাচিত নতুন সরকার আসার পর, অবিচারের শিকার হয়ে যারা দুর্দশা ভোগ করেছেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে," সংবাদ সম্মেলনে প্রতিশ্র"তি দেন তিনি।
জিব্রিল আরো বলেন, আধুনিক একটি জাতি গঠনের ক্ষেত্রে প্রত্যেক লিবীয়র অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।
একটি আধুনিক রাষ্ট্র গঠনে লিবিয়া সক্ষম- বিশ্ববাসীর কাছে এটি প্রমাণ করতে হবে, বলেন তিনি।
ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল আজিজিয়া প্রাসাদ প্রাঙ্গণে লিবিয়ার বিদ্রোহীদের বিজয় উল্লাসের সময়ই জিব্রিল এ আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১২ ঘ.
bdnews24