২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টের সঙ্গে সু চির বৈঠক

মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ইয়াঙ্গুন, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে সু চির এটিই প্রথম সাক্ষাৎ। মিয়ানমারের পাঁচ দশক ধরে চলা সরাসরি সামরিক শাসনের পর এ বছর সেনা-সমর্থিত সরকার ক্ষমতায় আসীন হয়েছে। নতুন এ সরকারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে রাজধানী নিপিধোতে যান সু চি। সামরিক শাসনামলে শীর্ষ জেনারেল ছিলেন প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। অন্যদিকে, সু চি হচ্ছেন শান্তি পুরস্কার বিজয়ী গণতন্ত্রের মুক্তিকামী নেত্রী যিনি সাবেক সামরিক শাসনামলে দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন। গত নভেম্বরে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট প্রাসাদে দুজনের মধ্যে বৈঠক হয়েছে। অল্প কিছুক্ষণ আলোচনা চলে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা বলতে পারেন নি ওই কর্মকর্তা। থিয়েন সিয়েন ৩০ মার্চে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। নতুন সরকারে তিনি মধ্যপন্থি সদস্য হিসাবেই সুবিদিত। তার সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবারই প্রথম রাজধানী নিপিধোতে যান সুচি। মিয়ানমারে সামরিক শাসকদের সঙ্গে সু চির বরফশীতল সম্পর্ক বহুদিনের হলেও নতুন সরকার গত কয়েক সপ্তাহে এ সম্পর্ক গলানোর চেষ্টা নিয়েছে। সু চির সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক ছাড়াও স¤প্রতি সরকার দেশে শান্তি ফেরানোর আরো কিছু উদ্যোগ নিচ্ছে। বৃহস্পতিবার কয়েকদশকের বৈরিতার অবসান ঘটাতে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গ্র"পগুলোকে আলোচনায় ডেকেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৫ঘ.