২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার অঞ্চলে একটি মসজিদে শুক্রবার বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। শীর্ষ এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ইসলামাবাদ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার অঞ্চলে একটি মসজিদে শুক্রবার বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। শীর্ষ এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। মূল শহর খাইবার এর জমরুদ এলাকায় এ হামলায় আহত হয়েছে ১শরও বেশি মানুষ। এ অঞ্চলে গত কয়েক বছর ধরে তালেবান, আল কায়েদা জঙ্গিদের তৎপরতা চলছে। শুক্রবার শ'শ' মানুষ মসজিদটিতে জুমার নামাজ পড়ার জন্য জমায়েত হওয়ার পর বোমা বিস্ফোরণ ঘটে। নামাজ শেষের কয়েক সেকেন্ডের মধ্যে এ হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা সৈয়দ আহমেদ জান। খাইবার প্রশাসনের উপ-প্রধান কর্মকর্তা খালিদ মুমতাজ কুন্দি বলেন, ২০ টি মৃতদেহ দু'টি হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য মৃতদেহগুলো তাদের আত্মীয়-স্বজনরা সরাসরি বাড়িতে নিয়ে গেছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল হামলায় নিহতের সংখ্যা ৪০ উল্লেখ করেছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। প্রাথমিক খবরে হামলাটি আত্মঘাতী বলে জানানো হয়। এক কিশোর মুসল্লিদের ভিড়ের মধ্যে ঢুকে এ হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ওদিকে, মুমতাজ কুন্দিও এএফপি বার্তা সংস্থাকে বলেন, হামলাটি আত্মঘাতী। হামলাকারী দেহে ৮-১০ কেজি বিস্ফোরক বেঁধে পায়ে হেটে এসে মসজিদে ঢুকে হামলা চালায়। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৪ঘ.