২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিএ'র বিরুদ্ধে সিগারেট কোম্পানিগুলোর মামলা

সিগারেট প্যাকেটের গায়ে নতুন করে স্বাস্থ্যসতর্কতার তথ্য দিতে বাধ্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ ব্যবস্থাপনা (এফডিএ)'র বিরুদ্ধে মামলা করেছে পাঁচটি তামাক কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিগারেট প্যাকেটের গায়ে নতুন করে স্বাস্থ্যসতর্কতার তথ্য দিতে বাধ্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ ব্যবস্থাপনা (এফডিএ)'র বিরুদ্ধে মামলা করেছে পাঁচটি তামাক কোম্পানি। কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়, এফডিএ'র এই সিদ্ধান্ত সরকারের ধূমপানবিরোধী বার্তাকে সংগঠিত করতে সাহায্য করার অনুরোধের নামে কোম্পানিগুলোর মতপ্রকাশের সাংবিধানিক অধিকার লঙ্ঘণ করছে। তবে এ মামলার বিষয়ে এফডিএ'র পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায় নি। ধূমপানের পরিণতি ও ক্ষতিকর দিক সম্পর্কিত নতুন একটি গ্রাফিকবার্তা ২০১২ সালের সেপ্টেম্বর থেকে সিগারেট প্যাকেটের গায়ে সাঁটা থাকতে হবে বলে বিবিসি জানিয়েছে। এর বিরুদ্ধে আরজে রেনোল্ডস, লরিলার্ড টোব্যাকো, কমনওয়েলথ ব্রান্ডস ও লিগেত গ্র"প মঙ্গলবার রাতে এফডিএ'র বিরুদ্ধে এ মামলা দায়ের করে। তামাক কোম্পানিগুলো ৪১ পৃষ্ঠার ওই অভিযোগ নামায় জানায়, ক্রেতাকে তাদের পণ্য কেনার বিষয়ে হতাশ ও নিরুৎসাহিত করার জন্য প্যাকেটের গায়ে বেআইনিভাবে জোর করে ওই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে আরো জানায়, নতুন সতর্কবার্তা সংবিধানের প্রথম সংশোধনী অনুসারে কোম্পানিগুলোর বাক স্বাধীনতা লঙ্ঘণ করবে। ২০০৯ সালের পারিবারিক ধূমপান প্রতিরোধ ও তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে সিগারেটের প্যাকেটের দুই পাশের উপরের অর্ধেকে তামাকের কুফল জানিয়ে সতর্কবার্তা দিতে হবে। সেইসঙ্গে প্রকাশিত বিজ্ঞাপনের ২০ শতাংশেও এই ধরনে সতর্কতা থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০০ ঘ.