২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় যুদ্ধপরাধের জন্য সব পক্ষই দায়ী: এইচআরডব্লিউ

সোমালিয়ার সংঘাতে শান্তিরক্ষীরা থেকে শুরু করে সরকারি সেনা এমনকি মুসলিম বিদ্রোহীরা পর্যন্ত সব পক্ষই যুদ্ধাপরাধ করাসহ সাধারণ নাগরিকদের হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নাইরোবি, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালিয়ার সংঘাতে শান্তিরক্ষীরা থেকে শুরু করে সরকারি সেনা এমনকি মুসলিম বিদ্রোহীরা পর্যন্ত সব পক্ষই যুদ্ধাপরাধ করাসহ সাধারণ নাগরিকদের হত্যা করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সোমবার একথা বলেছে। সাধারণ মানুষ বসবাসের এলাকাগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে জনগণের দুর্ভোগ ডেকে আনার জন্য মানবাধিকার সংস্থাগুলো বিদ্রোহীদের পাশাপাশি সরকারি সেনা এবং আফ্রিকান ইউনিয়নের (এমমআইএসওএম) শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের অভিযুক্ত করেছে। তবে সোমলিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে বিদ্রোহীরাই বেশির ভাগ যুদ্ধাপরাধের জন্য দায়ী। শান্তিরক্ষীদের যুদ্ধাপরাধের ব্যাপারে এমমআইএসওএম এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুর্ভিক্ষপীড়িত সোমালিয়ায় আল শাবাব বিদ্রোহী গোষ্ঠী এবং সরকারপন্থি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জনগণের দুর্ভোগ আরো বেড়েছে বলে জানিয়েছেন এইচআরডব্লিউ'র আফ্রিকা বিষয়ক গবেষক নীলা ঘোষাল। তিনি সোমলিয়ায় সব পক্ষকেই এই বেআইনি কার্যকলাপ বন্ধে আশু পদক্ষেপ নিয়ে দেশটিতে সাহায্য সরবরাহের পথ সুগম করার মধ্য দিয়ে মানবিক বিপর্যয়ের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৬ঘ.