২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের ভাইবোনও আক্রান্ত হতে পারে

অটিজমে আক্রান্ত শিশুদের ভাই-বোনও এই রোগে আক্রান্ত হতে পারে। নতুন এক গবেষণা এ আশঙ্কা আরো বাড়িয়ে তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নিউইয়র্ক, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অটিজমে আক্রান্ত শিশুদের ভাই-বোনও এই রোগে আক্রান্ত হতে পারে। নতুন এক গবেষণা এ আশঙ্কা আরো বাড়িয়ে তুলেছে। অটিজমে আক্রান্ত শিশুদের ছোট ভাইবোন যাদের বয়স ৩ বছর এমন ৬শ'রও বেশি শিশুকে পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতি ৫ জনে ১ জন শিশুর মধ্যে ওটিজম ধাঁচের বৈকল্য রয়েছে। শিশুর অসামাজিক আচরণ ও একই কাজে বারবার মগ্ন থাকাসহ এ ধরনের কাছাকাছি কার্যকলাপ এ বৈকল্যের অন্তর্ভুক্ত। গবেষকরা বলেছেন, অটিজমে আক্রান্ত শিশুদের ভাইবোন এ ধরনের আচরণ করলে তার ব্যাপারে শিশু বিশেষজ্ঞদের বিশেষ নজর দেওয়া উচিত। এমনকি শিশুদের মধ্যে তোতলামির লক্ষণ দেখা দিলেও তা এড়িয়ে যাওয়া ঠিক হবে না। কারণ প্রাথমিক পর্যায়ে চিকিৎসা প্রদান ও বাড়তি যত