ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন অর্থনীতির উন্নতি ও কর্মসংস্থান বাড়ানো ব্যাপারে উদ্যোগ সম্পর্কে ভোটারদের উদ্ধুদ্ধ করতে তিনদিনের এক প্রচারণামূলক সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের বর্তমান দুর্বল অর্থনীতি ও প্রেসিডেন্ট হিসেবে ওবামার জনপ্রিয়তা কমে যাওয়ায় ২০১২ সালের নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে তিনি দেশের মধ্যপশ্চিমাঞ্চলে তিনদিনের এই সফর শুরু করেছেন বলে বিবিসি জানায়।
সোমবার সকালে মিনেসোটার উদ্দেশে যাত্রার মধ্যদিয়ে এই প্রচারণা শুরু করেন ওবামা। সফরে লোয়া ও ইলিনোয়িসে যাত্রাবিরতি করবেন তিনি।
এই সফরের উদ্দেশ্য হলো মার্কিন প্রশাসন অর্থনীতি স্থিতিশীল ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে, সে সম্পর্কে ভোটারদের আশ্বস্ত করা।
এর আগে মিনেসোটার ক্যানন ফলে ভোটারদের সঙ্গে এক বৈঠকে ওবামা বলেন, "আপনারা এটি জেনেছেন যে এখন খেলা বন্ধের সময়, এখন সবার আগে দেশকে উদ্ধারের সময়।"
"আপনারা সঠিক কাজটি করতে পারলে ওয়াশিংটনও সঠিক কাজটি করবে। আর আমরা তা করতে পারলে এমন সমস্যা যদি আসে যা সমাধানযোগ্য নয় তাতেও কোনো অসুবিধা নেই", বলেন তিনি।
তিনদিনের সফরের বিষয়ে তিনি বলেন, মার্কিন অর্থনীতি এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যা নিয়ন্ত্রণের বাইরে। আর এগুলো হলো জাপানের সুনামি, ইউরোপের ঋণ সংকট ও গ্যাসের দাম বৃদ্ধি।
আর ওয়াশিংটনের চলমান রাজনৈতিক ক্ষমতার লড়াই ফলপ্রসূ কোনো জবাব দিতে যুক্তরাষ্ট্রকে বাধা দিচ্ছে বলেও মার্কিন প্রেসিডেন্ট জানান।
তিনি বলেন, "কংগ্রেসে অনেকেই আমেরিকার জয়ের চেয়ে বিরোধীদের পরাজয় দেখতে পছন্দ করে। আর তাই ইতোমধ্যে দুর্বল হয়ে যাওয়া অর্থনীতিকে আরো অনিশ্চিত ও আরো ক্ষতির হাত থেকে রক্ষা করার কাজ শুরু করেছি।"
এ বিষয়ে তিনি বিরোধী রিপাবলিকান দলকে সরাসরি দোষারোপ করেন।
অনেক বিশ্লেষক এ সফরকে ওবামার পুনর্র্নিবাচনের উদ্যোগের নতুন পর্যায় হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, ওবামার উচিত ভোটরদেরকে এটা বোঝানো যে তার গৃহীত নীতি অর্থনীতিকে সহায়তা করছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৪ ঘ.
bdnews24