ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি গৃহবন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পর রাজধানী ইয়াঙ্গুনের বাইরে প্রথম রাজনৈতিক সফর করেছেন।
গত নভেম্বরে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান।
বিবিসি জানায়, রাজধানী ইয়াঙ্গুন থেকে ৮০ কিলোমিটার উত্তরের বাগো শহরে তিনি এ সফর করেন। বাগো শহরে সু চির গাড়ি বহর প্রবেশের সময় শত শত লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়।
বাগো সফরের সময় তিনি মিয়ানমারে জাতীয় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
সু চির এ ধরনের সফর দেশে অস্থিরতা বৃদ্ধি করবে বলে সফরের আগে সরকারি কর্তৃপক্ষ সতর্ক করেছে। তারা জানায়, নিরাপত্তা প্রতিনিধিরা সু চির গাড়িবহরকে পর্যবেক্ষণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১৩ ঘ.
bdnews24