স্যান ফ্রাসিসকো, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুগল ইনকরপোরেশন তাদের নতুন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট গুগল প্লাসে অনলাইন গেমস খেলার সুবিধা যোগ করছে।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকসহ এ ধরনের প্রায় সব সাইটেই অনলাইন গেমস খেলার সুবিধা রয়েছে।
বৃহস্পতিবার গুগলের নিজস্ব ব্লগসাইটে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, গুগল প্লাসে একটি নতুন পাতা যোগ করা হচ্ছে যেখানে এর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের অনলাইন গেমসের অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন। এছাড়া তালিকাভুক্ত বন্ধুরা কে কোন গেমস খেলছেন তা-ও জানতে পারবেন।
প্রাথমিকভাবে বিভিন্ন গেমস নির্মাণকারী প্রতিষ্ঠানের তৈরি ১৬টি গেমস খেলার সুযোগ দেবে গুগল। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় 'অ্যাঙরি বার্ড' গেমসটিও রয়েছে।
'ফেসবুক' কে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে গুগলের বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে এই গেমিং সুবিধা সংযোজন। ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় সুবিধাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গেমস অ্যাপ্লিকেশনগুলো।
বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি।
গত জুনে গুগল তাদের নতুন সামাজিক যোগাযোগ সাইট চালু করে। প্রথম দুই সপ্তাহেই এতে নিবন্ধনকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।
বিশ্বের শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন গুগলের জন্য সা
bdnews24