২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ক্যামেরনের ভিডিও

যুক্তরাজ্যে স্মরণকালের ভয়াবহ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরে যেতে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

লন্ডন, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে স্মরণকালের ভয়াবহ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরে যেতে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এমন কি ক্ষতিগ্রস্তদের বীমা করা না থাকলেও আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হাউস অব কমন্সের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ক্যামেরন এই আশ্বাস দেন। এ সময় তিনি আইনপ্রণেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। e