২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বোমা বিস্ফোরণে নিহত ২

লেবাননের রাজধানী বৈরুতের উত্তরাঞ্চলের একটি শহরতলীতে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

বৈরুত, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেবাননের রাজধানী বৈরুতের উত্তরাঞ্চলের একটি শহরতলীতে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানায়, লেবাননের বিচারক আলবার্ট সারহানের ছেলের গাড়ির কাছে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে গাড়িটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা তা পরিস্কার নয়। আল জাজিরা এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "একটি বাণিজ্যিক কেন্দ্রের কাছে পার্কিং লটে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে।" দুর্ঘটনায় নিহতদের নাম ইহসান দিয়া ও হাসান নাসার। লেবাননের টেলিভিশনে বলা হয়, এ দুজন গাড়ির ভেতর বিস্ফোরক নাড়াচড়া করছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার করা একজনের হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এবং রেডক্রসের লোকজন পৌঁছেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪১ঘ.