আম্মান, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রধান বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফোন অপারেটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অর্থনৈতিক উৎসই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা এমন সময় আরোপ করা হয়েছে যখন সিরিয়ার হমস শহরে সরকারি বাহিনীর গুলিতে আরো ১৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।
বুধবার নিহতের এই ঘটনা ঘটেছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়।
দেশটির সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হমস শহরে সেনা বাহিনী আগ্নেয়াস্ত্র, ট্যাংক ও বিমানবিধ্বসী অস্ত্র দিয়ে অভিবাসীদের ওপর আক্রমণ চালায় বলে আন্দোলনকারীরা জানিয়েছে।
নতুন এই নিষেধজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দ্য কমার্শিয়াল ব্যাংক অব সিরিয়া এবং এর সাথে সম্পৃক্ত অপর একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত অস্ত্র ক্রয় ও উৎপাদনের অভিযোগ পাওয়া গেছে। আর্থিক ওই প্রতিষ্ঠানগুলোর সাথে উত্তর কোরিয়ান ব্যাংকের সম্পৃক্ততা রয়েছে।
উত্তর কোরিয়ান ওই ব্যাংকের সহায়তায় আর্থিক লেনদেনের মাধ্যমে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রপ্তানির অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া দেশটির মোবাইল ফোন অপারেটর সিরিয়াটেল-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জানানো হয়, সিরিয়াটেল প্রেসিডেন্ট বাশার আল আসাদের খালাতো ভাই রামি মাখলাফ। সিরিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী রামি মাখলাফকে আসাদ সরকারের অন্যতম ক্ষমতাধর ও দুর্নীতিবাজ ব্যক্তি।
স
bdnews24