২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ন্যাটোর তেলবাহী ১৬ ট্যাঙ্কার ধ্বংস

পাকিস্তানে আবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলা চালানো হয়েছে। আফগানিস্তানে যুদ্ধরত ওই পশ্চিমা সামরিক জোটের জন্য জ্বালানি বহনকারী ১৬ টি ট্যাঙ্কার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 04:32 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে আবারও ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কারের ওপর হামলা চালানো হয়েছে। আফগানিস্তানে যুদ্ধরত ওই পশ্চিমা সামরিক জোটের জন্য জ্বালানি বহনকারী ১৬ টি ট্যাঙ্কার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের পুলিশ কর্মকর্তা শাফি উল্লাহ খান জানান, পেশোয়ারের কাছাকাছি একটি বাস টার্মিনালে শনিবার ঘটনা ঘটে বলে এনডিটিভি জানায়। পাকিস্তানে প্রায়ই আফগানিস্তানে লড়াইরত ন্যাটোর জন্য জ্বালানি ও রসদ সরবরাহকারী ট্যাঙ্কার ও পরিবহনে হামলায় চালায় জঙ্গিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২১ ঘ.