২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জঙ্গি হামলায় ৪ ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানে পৃথক দুটি হামলায় রোববার ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর চার সেনা নিহত হয়েছে। ন্যাটো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

কাবুল, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে পৃথক দুটি হামলায় রোববার ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর চার সেনা নিহত হয়েছে। ন্যাটো একথা জানিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) এক বিবৃতিতে জানায়, গোলোযোগপূর্ণ পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় দুই সেনা নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলেও দুইজনকে হত্যা করেছে জঙ্গিরা। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। চলতি বছর আফগানিস্তানে এ পর্যন্ত অন্তত ৩শ'৮৩ জন বিদেশি সেনা নিহত হয়েছে। এর বেশিরভাগই মার্কিন সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৫ঘ.