২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইতালিতে নিষিদ্ধ হচ্ছে 'নেকাব'

এবার জনসম্মুখে নারীদের 'নেকাব' পরা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি। এ লক্ষ্যে খসড়া আইন অনুমোদন করেছে ইতালির সংসদীয় একটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

রোম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার জনসম্মুখে নারীদের 'নেকাব' পরা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি। এ লক্ষ্যে খসড়া আইন অনুমোদন করেছে ইতালির সংসদীয় একটি কমিটি। মঙ্গলবার অনুমোদিত হওয়া ওই খসড়া আইনটি পাসের জন্য গ্রীষ্মকালীন অবকাশ শেষে সংসদে উপস্থাপন করা হবে। আর সংসদে সেটি পাস হলে 'নেকাব' নিষিদ্ধ করার ক্ষেত্রে ইতালি হবে ইউরোপের তৃতীয় দেশ। এর আগে ফ্রান্স ও বেলজিয়ামে এটি নিষিদ্ধ করা হয়। এক পরিসংখ্যানে দেখা যায়, ইতালিতে প্রায় তিন হাজার নারী তাদের মুখ নেকাবে ঢেকে রাখে। অথচ পাঁচ বছর আগেও এ ধরনের কোনো চর্চা দেখা যায় নি। আনসা সংবাদপত্র জানিয়েছে, আইনটি পাস হলে এ নিষেধাজ্ঞা উপেক্ষার শাস্তি হিসেবে ১৫০-৩০০ ইউরো জরিমানা ও কয়েক ধরনের সমাজসেবামূলক কাজ করতে হবে। আর কাউকে মুখ ঢেকে রাখতে অর্থাৎ নেকাব পরতে বাধ্য করলে শাস্তি হিসেবে ৩০ হাজার ইউরো জরিমানা এবং এক বছরের কারাভোগ করতে হতে পারে। প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এ আইনে সমর্থন জানালেও বিরোধী দল এর বিরোধিতা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১০ ঘ.