২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ছে এইচআইভি'

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে এইচআইভি ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

লন্ডন, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে এইচআইভি ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ যৌন আচরণের কারণে ওই অঞ্চলগুলোতে ব্যাপক মাত্রায় এইডস ছড়িয়ে পড়ার হুমকির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওই অঞ্চলগুলোতে প্রথমবারের মতো পরিচালিত একটি গবেষণার ফলাফলে মঙ্গলবার একথা বলা হয়েছে। কাতারের ওয়েল করনেল মেডিকেল কলেজের গবেষকদের পরিচালিত এ গবেষণার ফলাফল পাবলিক লাইব্রেরি অব সায়েন্স মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় মিশর, সুদান, পাকিস্তান ও তিউনিসিয়ার মতো দেশগুলোতে ভয়াবহ আকারে এইচআইভি ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এসব এলাকায় কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ৫ শতাংশেরও বেশি। গবেষণায় দেখা গেছে, পাকিস্তানের নির্দিষ্ট একটি এলাকায় এইচআইভি সংক্রমণের হার ২৮ শতাংশ ছাড়িয়ে গেছে। গবেষণার নেতৃত্বদানকারী ঘিনা মুমতাজ বলেন, "বৈশ্বিক এইচআইভি মানচিত্রে এটি একটি কৃষ্ণগহ্বরের মতো বিষয়। আর এর মহামারীর অবস্থা নিয়ে অনেক বিতর্ক হয়েছে।" এ ভাইরাসের সংক্রমণের হার কমাতে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে এইচআইভি পর্যবেক্ষণ এবং সমকামী পুরুষদের জন্য এইচআইভি পরীক্ষা, প্রতিরোধ ও চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন গবেষকরা। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০০৯ সালে বিশ্বব্যাপী এইডস রোগের জন্য দায়ী এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো ৩ কোটি ৩৩ লাখ। আর এদের মধ্যে ২ কোটি ২৫ লাখই ছিল সাব সাহারা আফ্রিকার অধিবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০০ ঘ.