বেইজিং, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী উইঘুর সম্প্রদায়ের দুই ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে।
রোববার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার রাতে তাজিকিস্তানের সীমান্তবর্তী চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের কাশগার শহরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এদিন কাশগারে দুটি বিস্ফোরণের পর ওই হামলা চালানো হয়। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হলেও কারো মৃত্যু হয়নি।
হামলাকারীরা প্রথমে এক ট্রাক চালককে ছুরি দিয়ে কোপায়। তার মৃত্যুর পর এক দল মানুষের ওপর হামলা চালায় তারা।
চালকের মৃত্যুর পর হামলাকারীরা ট্রাকটি চালিয়ে রাস্তায় থাকা মানুষের মধ্যে নিয়ে যায়। তারপর তারা ট্রাক থেকে নেমে লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়।
জনতা পাল্টা আক্রমণ চালিয়ে এক হামলাকারীকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। অন্য হামলাকারীকেও আটক করে তারা।
এ ঘটনায় আহত মোট ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
তুর্কি ভাষী উইঘুর সম্পদ্রায় অধ্যুষিত চীনের জিনজিয়াংয়ে এ মাসে দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা এটি। গত ১৮ জুলাই একটি থানায় হামলা বিক্ষুব্ধ উইঘুররা হামলা চালালে ১৪ বিক্ষোভকারীসহ ১৮ জন নিহত হয়।
এ অঞ্চলে চীনের হ্যান স
bdnews24