কিয়েভ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্ততপক্ষে ১৬ খনিশ্রমিক নিহত হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় লুগানস্ক এলাকার ওই কয়লাখনিতে শুক্রবার বিস্ফোরণটি ঘটে বলে জরুরি মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ২ টার দিকে (বাংলাদেশ সময় ভোর ৪টা) এই বিস্ফোরণটি ঘটে। এতে ২ জন আহত এবং অপর ১০ জন নিখোঁজ রয়েছেন।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।
১৯৮০ সাল থেকে সুকহোদিলস্কা-ইস্টার্ন নামে ওই কয়লাখনিতে খননের কাজ শুরু হয়। গত মাসে খনিটিতে আগুন লাগার ঘটনা ঘটলেও তাতে কেউ হতাহত হন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২১ ঘ.
bdnews24