ওয়েনঝোউ, চীন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে ভয়াবহ রেল দুর্ঘটনা সিগন্যাল বিভ্রাটের কারণে ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত শনিবার দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে ৩৯ জন প্রাণ হারায়। দুর্ঘটনার পরপরই দেশীয় গণমাধ্যম বিদেশি প্রযুক্তিকে দোষারোপ করে।
বৃস্পতিবার চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যাল ব্যবস্থা ঠিকমতো কাজ না করাতেই এ ঘটনা ঘটেছে।
বজ্রপাতে একটি ট্রেন অচল হয়ে পড়ার পর যে সিগন্যালটা লাল হওয়ার কথা ছিল তা সবুজ হয়ে থেকে যায়। আর রেল কর্মকর্তারাও তখন কোনো ভুল ধরতে পারেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।
রাজধানী বেইজিংয়ের আটশ' ৬০ মাইল দক্ষিণের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝু শহরের কাছে শনিবার রাতে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি সেতুর নিচে পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
২০০৮ সালের পর এটাই চীনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এ ঘটনার পর জনরোষের মুখে উর্ধ্বতন তিন রেলওয়ে কর্মকর্তাকে বরখাস্ত করে চীন।
প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ইতোমধ্যেই দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে নির্বিঘ
bdnews24