সিউল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে উত্তর কোরিয়ার উচ্চ-পদস্থ এক কূটনীতিক নিউ ইয়র্ক সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার একথা জানিয়েছেন।
হিলারি এক বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্র এ সপ্তাহের শেষ দিকে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে-গনকে নিউইয়র্কে আমন্ত্রণ জানিয়েছে।"
তিনি জানান, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করার জন্য পরবর্তী কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা করতে কিম যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৩ঘ.
bdnews24