২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক পালন করছে নরওয়ে

বোমা হামলা এবং গুলির ঘটনায় ৯৩ জনের প্রাণহানির জন্য রোববার শোক পালন করছে নরওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

সান্ডভোলেন, নরওয়ে, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বোমা হামলা এবং গুলির ঘটনায় ৯৩ জনের প্রাণহানির জন্য রোববার শোক পালন করছে নরওয়ে। চার্চে নিহতদের জন্য প্রার্থনাসভায় অংশ নিয়েছে বহু মানুষ। এ সময় অনেকেই চার্চের বাইরে মোমবাতি জ্বালিয়ে এবং ফুলের তোড়া দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কারো কারো চোখ ছিল অশ্রুসিক্ত। নরওয়েতে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে ৭ নিহত হওয়ার পর আরেক ঘটনায় উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সম্মেলনে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৮০ জনেরও বেশি নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়েতে সবচেয়ে নৃসংস এ সহিংসতায় শান্তিপ্রিয় এ দেশটি গভীরভাবে শোকাহত। নরওয়ের প্রধানমন্ত্রী এ ঘটনাকে 'জাতীয় শোক' বলে অভিহিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৫ঘ.