২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো ও আফগান বাহিনীর অভিযানে ৫০ জঙ্গি নিহত

বিদেশি সেনা ও আফগানিস্তানের বিশেষ ফোর্স যৌথভাবে দেশটির পূর্বাঞ্চলের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

কাবুল, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশি সেনা ও আফগানিস্তানের বিশেষ ফোর্স যৌথভাবে দেশটির পূর্বাঞ্চলের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। হাক্কানি নেটওয়ার্ক নামের ওই জঙ্গি সংগঠনটি বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ক্যাম্পটি ব্যবহার করত বলে শুক্রবার ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ) এক বিবৃতিতে জানিয়েছে। বুধবার রাতে শুরু হওয়া ওই অভিযান শুক্রবার সকালে শেষ হয়। এই সংগঠনটিকে আফগানিস্তানে লড়াইরত জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী বলে মনে করা হয়। সংগঠনটির বিরুদ্ধে গত ২৮ জুন কাবুলের একটি হোটেলে হামলাসহ বেশ কয়েকটি বড় বড় হামলার চালানোর অভিযোগ রয়েছে। আইএসএএফ-এর বিবৃতিতে বলা হয়, এ এলাকাটি হলো হাক্কানি ও বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ এলাকা। আর এখানে প্রশিক্ষণের পর আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলার জন্য সংগঠনটি বিদেশি যোদ্ধাদের সারাদেশে ছড়িয়ে দেয়। প্রশিক্ষণ ক্যাম্প থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৪ ঘ.